নতুন ভিসা নীতি: বাংলাদেশের প্রতিক্রিয়ায় খুশি যুক্তরাষ্ট্র
ডেস্ক রিপোর্ট
755
প্রকাশিত: ২৭ মে ২০২৩ | ০৫:০৫:০২ এএম
ফাইল-ফটো
বাংলাদেশে ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র খুশি হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
বুধবার ঘোষিত নতুন ভিসা নীতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি নাগরিকের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারে।
বৃহস্পতিবার (২৫ মে) এক সংবাদ দেশটির ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আমাদের সিদ্ধান্তকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাগত জানানোয় আমরা খুশি হয়েছি।
মিলার বলেন, 'বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কী করা উচিত বা করা উচিত নয় সে বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি না। আমি বলব যে এই প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে।
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণার পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান নতুন মার্কিন ভিসা নীতি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সহায়তা করবে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা আশা করি এটি আমাদের অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সাহায্য করবে, সহিংসতা কমাবে। যেসব দল সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালায়, তারা সতর্ক থাকবে।'
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
