তুরস্কের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
ডেস্ক রিপোর্ট
580
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩ | ০৮:১২:৩৪ এএম
ফাইল-ফটো
বাংলাদেশ দূতাবাস আঙ্কারায় গতকাল সোমবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে আগত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়। ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতার আরেকটি মাইলফলক।
সোমবারের (১১ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোঃ. আমানুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম-সচিব আলী রেজা সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ঢাকা থেকে আগত কর্মকর্তাবৃন্দ ও ই-পাসপোর্ট প্রকল্পের কারিগরি দল উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমসমূহ তুলে ধরে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও রাষ্ট্রদূত মোঃ আমানুল হক বলেন, এটি তুরস্কে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি আনন্দের ও তাৎপর্যপূর্ণ দিন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যে ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন করেন তার বাস্তবায়ন ও উন্নয়নের ধারাবাহিকতায় চালু হলো ই-পাসপোর্ট সেবা কার্যক্রম।
উদ্বোধন শেষে কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করা হয়েছে। এখন থেকে তুরস্কে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিক ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
