মস্কোয় সন্ত্রাসী হামলায় ‘ইউক্রেনের সম্পৃক্ততা’
ডেস্ক রিপোর্ট
502
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৪ | ০৪:০৪:৫৩ এএম
ফাইল-ফটো
মস্কোর ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলাসহ রাশিয়ায় সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে ইউক্রেনের ‘সম্পৃক্ততা’র প্রমাণ পেয়েছেন রুশ তদন্তকারীরা। বিশেষ করে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার প্রধান ভ্যাসিলি মালিয়ুকসহ সন্ত্রাসবাদের সন্দেহভাজন প্রত্যেককে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে।
মস্কো ইউক্রেনের কাছে দাবি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে রাশিয়ার কাছে হস্তান্তর করুক কিয়েভ। সেই সঙ্গে সন্ত্রাসী কার্যক্রমে ইউক্রেনের সমর্থন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২২ মার্চ মস্কোর ক্রোকাস সিটি হলে রক্তাক্ত সন্ত্রাসী হামলা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছিল। সাম্প্রতিক সময়ে এটিই আমাদের দেশে প্রথম সন্ত্রাসী হামলা নয়। রুশ দক্ষ সংস্থাগুলোর তদন্তে এসব অপরাধে ইউক্রেনের ‘মদদ’ উন্মোচিত হয়েছে।
মন্ত্রণালয় আরও বলছে, আমরা সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসবাদের অর্থায়ন দমনের জন্য আন্তর্জাতিক কনভেনশনের অধীনে হামলায় জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার ও হস্তান্তরের জন্য ইউক্রেন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। তাদের মধ্যে সিকিউরিটি সার্ভিসের প্রধান ভ্যাসিলি মালিয়ুক রয়েছেন, যিনি ২৫ মার্চ স্বীকার করেছেন- ইউক্রেন ২০২২ সালের অক্টোবরে ক্রিমিয়ান সেতুতে হামলা চালিয়েছিল। এই ব্যক্তি রাশিয়ায় অন্যান্য সন্ত্রাসী হামলার বিবরণও প্রকাশ করেছিল।
এর আগে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছিলেন, ‘আইএসআইএস এই হামলার একমাত্র দায় বহন করে। এতে ইউক্রেনের কোনো যোগসাজশ নেই।’
এবিসি নিউজের ‘দিজ উইক’-এ দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও দাবি করেছিলেন, হামলায় ইউক্রেন যুক্ত ছিল এমন কোনো প্রমাণ নেই। হামলার জন্য ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে) প্রকৃতপক্ষে দায়ী।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
