রাশিয়ায় ইউক্রেনের পাল্টা হামলায় নিহত ১৫
ডেস্ক রিপোর্ট
480
প্রকাশিত: ১৩ মে ২০২৪ | ১০:০৫:১৬ এএম
ফাইল-ফটো
রাশিয়ায় ইউক্রেনের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ২০ জনেরও বেশি রুশ নাগরিক আহত হয়েছেন।
রোববার (১২ মে) রাশিয়ার সীমান্ত শহর বেলগ্রোদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। এসব হামলায় খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের।
জানা যায়, দফায় দফায় হামলায় শহরটিতে আটবার বিমান হামলার সাইরেন বেজে উঠে। ইউক্রেনের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার একটি ১০তলা ভবনের ওপর বিস্ফোরিত হয়। এতে ভবনটির একটি অংশ বিধ্বস্ত হয়ে ধসে পড়ে। ধবংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে ধারনা করছে রুশ কর্তৃপক্ষ।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ১০ তলা অ্যাপার্টম্যান্টটি বিধ্বস্ত হয়। ঘটনার পরই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রথমে ১৪ জন, পরে আরেকজনের মরদেহ উদ্ধার করেন। ২০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বেলগ্রোদ প্রশাসন জানিয়েছে, ইউক্রেন টোচকা-ইউ টেকটিক্যাল ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালিয়েছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
