মিরপুরে আ. লীগ-বিএনপির সংঘর্ষ
ডেস্ক রিপোর্ট
543
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ০৯:০৯:১৮ এএম
ফাইল-ফটো
রাজধানীর মিরপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মিরপুরের ৬ নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠে বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের লাঠিপেটা করেছেন এবং ধাওয়া দিয়েছেন।
বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার এই সমাবেশ হওয়ার কথা। সে অনুযায়ী বিপুলসংখ্যক নেতাকর্মীসহ তারা সমাবেশস্থলে যাচ্ছিলেন। আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রসহ হামলা চালায়।’
তিনি কোনো রকম রক্ষা পেয়েছেন বলে জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এখন মিরপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আবদুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে সারা দেশের পর ঢাকার ১৬টি স্পটে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
এখন পর্যন্ত চারটি স্পটে সমাবেশ হয়েছে। এর মধ্যে উত্তরার কামপাড়া সমাবেশেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করেছে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
ভোলার লালমোহনে স্পিকার মেজর হাফিজ : আমি এখানে সংবর্ধনা নিতে আসিনি এসেছি -লালমোহন-তজুমদ্দিনের মানুষের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে
১৭ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে বিরোধী দল ও সরকারি দলের মধ্যে খুব বেশী মতভেদ নেই ----ভোলায় স্পিকার হাফিজ উদ্দিন
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় আজ আসছেন স্পিকার
১৬ এপ্রিল ২০২৬
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল: জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ভোলায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ এপ্রিল ২০২৬
