ভোলা শনিবার
০২ মে ২০২৬
১৭ এপ্রিল ২০২৬

ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
8

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ | ০৭:০৪:০৩ এএম
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত



ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ভোলা ৯৬ তম বার্ষিক সাধারণ সভা সমবায় ব্যাংক মিলনায়তনে ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। সমবায় ব্যাংক লিমিটেড এর সহ সভাপতি মোঃ ইউসুফ হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশিষ্ট সমবায়ী আমিনুল ইসলাম খান,সমবায়ী মোঃ নূরুল ইসলাম, সমবায়ী নূরুল ইসলাম, পরিচালক আবুল বাশার বুলবুল, ভোলা সদর উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, বোরহান উদ্দিন উপজেলা কর্মকর্তা এনামুল হক, সাবেক সমবায় ব্যাংক লিমিটেড ভোলা সাবেক কর্মকর্তা মজিবুল হক, সমবায় ব্যাংক লিমিটেড নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের সমবায় সমিতির সভাপতি ও ম্যানেজার এবং সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন সমবায়ী সমিতি গুলো সক্রিয় করার জন্য ও শেয়ার লভ্যাংশ দেয়ার গুরুত্ব তুলে ধরা হয়। সমবায় ব্যাংক লিমিটেড কার্যক্রম ও সমবায় সমিতির কার্যক্রম গতিশীল করতে হবে। সমবায় ব্যাংক লিমিটেড কতৃপক্ষের সমবায়ী সমিতি গুলো লোন আদায় হচ্ছে না। সরকারের নির্দেশে মামলা দায়ের করতে হয়েছে।যে সব সমিতি গুলো লোন নিয়েছেন, তারা দ্রুত লোন পরিশোধ করার জন্য অনুরোধ করেছেন। এছাড়াও সমবায় ব্যাংক লিমিটেড ভোলা কতৃপক্ষ সকলের সমিতি গুলো সক্রিয় করার জন্য অনলাইন চালু করতে হবে।


আরও পড়ুন: