ভোলা শনিবার
০২ মে ২০২৬
১৭ এপ্রিল ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার


নিজস্ব প্রতিবেদক
2

প্রকাশিত: ০২ মে ২০২৬ | ০৬:০৫:১৩ এএম
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার



ষ্টাফ রিপোর্টার : সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ভোলা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শরীফ এ এম রেজা জাকের।

 

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।পরবর্তীতে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান, জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) ও সিভিল সার্জন ডাঃ মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাছেত।

সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনি সহায়তা একটি যুগান্তকারী পদক্ষেপ। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেকেই এখনও এই সেবা সম্পর্কে অবগত নন, তাই গ্রামাঞ্চল পর্যন্ত ব্যাপক প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। তারা আরও বলেন, সরকারের এই উদ্যোগ বিচারপ্রার্থীদের জন্য একটি বড় সহায়তা, যা বিনামূল্যে বা স্বল্প খরচে আইনগত সেবা নিশ্চিত করছে।দিবসটি উপলক্ষে দিনব্যাপী রক্তদান কর্মসূচিরও উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা মানবিক সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আইনগত সহায়তা স¤পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে ভীতি ও সংকোচ দূর হবে। ফলে বিচারপ্রার্থীরা সহজেই তাদের ন্যায্য অধিকার আদায়ে এগিয়ে আসতে সক্ষম হবেন।


আরও পড়ুন: