ভারতে কারাভোগ শেষে ফিরলেন চার বাংলাদেশি
ডেস্ক রিপোর্ট
611
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ | ০৬:০৯:৫৬ এএম
ফাইল-ফটো
ভারতে কারাভোগ শেষে চার বাংলাদেশি তরুণী দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের বনগাঁ পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। তাঁদের বাড়ি যশোর ও গাজীপুরে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দেশে ফেরত আসা চার বাংলাদেশি তরুণী ভালো কাজের আশায় দালালদের খপ্পরে পড়ে দেশের সীমান্ত দিয়ে ভারতে যান। পরে সে দেশের পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যান।
প্রায় তিন বছর পর ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে গতকাল সন্ধ্যায় তাঁদের দেশে ফেরত আনা হয়। ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁদের বেনাপোল থানায় হস্তান্তর করা হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষ করে তাঁদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি প্রতিষ্ঠানের হেফাজতে দেওয়া হবে। পরে তাঁদের নিজ নিজ অভিভাবকের কাছে দেওয়া হবে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
