নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬ : কাঁপল দিল্লিও
ডেস্ক রিপোর্ট
599
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২২ | ০৪:১১:০১ এএম
ফাইল-ফটো
দক্ষিণ এশিয়ার দেশ নেপালে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে ছয়জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬।
মঙ্গলবার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ২টা ২৭ মিনিটের দিকে রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহরে ভূমিকম্পটি আঘাত হানলে এ প্রাণহানির ঘটনা ঘটে।
নেপালের ভূতাত্ত্বিক কেন্দ্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, নেপালের ডোটি জেলায় ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ে।ভ বাড়িটি থেকে ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পিলিভীট শহরের প্রায় ১৫৮ কিলোমিটার (৯৮ মাইল) উত্তর-পূর্বে এবং এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পটিকে ৬.৩ মাত্রার বলে চিহ্নিত করেছে। এতে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে বলে খবরে জানানো হয়েছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
