থাইল্যান্ডে সাবেক পুলিশ সদস্যের গুলিতে শিশুসহ নিহত ৩১
আন্তর্জাতিক ডেস্ক
610
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২ | ০৯:১০:৩৬ এএম
ফাইল-ফটো
থাইল্যান্ডের একটি ডে কেয়ার সেন্টারে (শিশু দিবাযত্ন কেন্দ্র) সাবেক এক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এরমধ্যে ২৩ শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে, থাইল্যান্ডের উত্তর-পূর্বে নং বুয়া লাম্পুতে হামলা চালান বন্দুকধারী।
নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্কও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। হামলাকারী সেন্টারে ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালায়। থাই মিডিয়াগুলো বলছে, এ ঘটনার পর বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, সে নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার উদ্দেশ্য কী ছিল জানা যায়নি।
পুলিশ বলছে, হামলাকারীকে শেষবার ব্যাংককে একটি সাদা টয়োটা পিকআপ ট্রাক চালাতে দেখা গেছে। বিভিন্ন সূত্রে বিবিসি জানিয়েছে, হামলাকারী সাবেক এই পুলিশ কর্মকর্তা মাদক সংক্রান্ত ঘটনায় গত বছরে বরখাস্ত হন।
বুয়া লামফু প্রদেশের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩ শিশু রয়েছে।
থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা বিরল। এর আগে, ২০২০ সালে এক সেনার গুলিতে ২১ জন নিহত হন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
