নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিক্ষোভে ২০০ মানুষ নিহত
ডেস্ক রিপোর্ট
606
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২ | ০৫:১২:৫৬ এএম
ফাইল-ফটো
ইরানে চলা বিক্ষোভে এ পর্যন্ত ২০০ এর অধিক মানুষ প্রাণ হারিয়েছে বলে এক অফিসিয়াল বার্তায় জানিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। গত সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া বিক্ষোভের পর এই প্রথম মুখ খুলল ইরান।
শনিবার (৪ ডিসেম্বর) এ বিবৃতি প্রকাশ করা হয়। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নিরাপত্তা কাউন্সিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরা।
এতে বলা হয়েছে, নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে গিয়ে নিহতের শিকার হন।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, এ ঘটনায় সাধারণ মানুষও মারা গেছে। কারণ তারা দেশের নিরাপত্তা নষ্ট করার সঙ্গে যুক্ত ছিল। তবে কীভাবে তাদের হত্যা করা হয়েছে সে সম্পকে বিস্তারিত কিছু বলা হয়নি।
নিরাপত্তা বাহিনীর এ ঘোষণার পর ইরানের ইসলামি রেভুলেশনারি গার্ড ক্রপস (আইআরজিসি) এর একজন উচ্চ পর্যায়ের জেনারেল আমিন আলি হাজিজাদে বলেন, বিক্ষোভে প্রায় ৩০০ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
তবে ইরান যে মৃতের সংখ্যা প্রকাশ করেছে তা আন্তর্জাতিক সংস্থার দেওয়ার তথ্যের চেয়ে অনেক কম।
গত সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর অভিযোগে ইরানে বিক্ষোভ শুরু হয়। ২২ বছর বয়সী মাহশা আমিনি যথাযথভাবে ধর্মীয় পোশাক না পড়ায় তাকে দেশটি নৈতিক পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ইরান এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রম, ইসরায়েল, যুক্তরাজ্য এবং সৌদি আরবের ষড়যন্ত্রকে দায়ী করেছেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
