সমকামিতার বিরুদ্ধে আইনে স্বাক্ষর করলেন পুতিন
ডেস্ক রিপোর্ট
610
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২ | ০৪:১২:৪২ এএম
ফাইল-ফটো
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমকামিতার বিরুদ্ধে একটি আইনে স্বাক্ষর করেছেন। এ আইনের মাধ্যমে রাশিয়ায় সমকামিতার পক্ষে সব ধরনের প্রচার-প্রচারণা, আচার-আচরণ নিষিদ্ধ করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন আইন অনুযায়ী সমকামিতার পক্ষে প্রকাশ্যে, অনলাইনে, চলচ্চিত্রে, বইয়ে এবং বিজ্ঞাপনে কোনো কিছু প্রকাশ করা হলে, দেখানো হলে এবং লেখা হলে তা সমকামিতার প্রচার-প্রচারণা এবং অপরাধ হিসেবে বিবেচিত হবে।
খবরে বলা হয়, এসব অপরাধে জড়িতদের মোটা অংকের অর্থ জরিমানা করা হবে। এর আগে শিশুদের সামনে সমকামিতার প্রচার-প্রচারণা নিষিদ্ধ ছিল রাশিয়ায়। এখন এই আইনটি আরও কঠোর করা হয়েছে।
নতুন আইনে প্রকাশ্যে সমকামিতার সব ধরনের কার্যক্রমই নিষিদ্ধ করা হয়েছে। পুরোনো আইনের মাধ্যমেই রাশিয়ায় সমকামীদের মিছিল (প্যারেড) নিষিদ্ধ করে রাখা হয়েছিল। এখন আরও শক্তভাবে এসব কার্যক্রম নিষিদ্ধ করতে দেশটিতে নতুন আইন জারি করা হলো।
প্রেসিডেন্ট পুতিন আইনটিতে সোমবার স্বাক্ষর করার আগে এটি রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষে তোলা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে আইনটি পাস হয়। এরপর আইনটি প্রণয়নে স্বাক্ষরের জন্য পুতিনের কাছে পাঠানো হয়।
রাশিয়ায় সমকামী নারী ও পুরুষদের প্রকাশ্যে মেলামেশা বন্ধে নতুন করে এর বিরুদ্ধে আইন করা হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমকামিতাকে রাশিয়ায় পশ্চিমাদের ‘আমদানি’ করা বিষয় হিসেবে বিবেচনা করে থাকেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
