শুরু হয়েছে বিএনপির গণঅবস্থান
ডেস্ক রিপোর্ট
592
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩ | ০৬:০১:১৯ এএম
নির্দলীয় সরকারে অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে রাজধানীর নয়াপল্টনে শুরু হয়েছে বিএনপির গণঅবস্থান কর্মসূচি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পালন হচ্ছে দেশের অন্য বিভাগীয় শহরেও।
বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকেই অনুষ্ঠানস্থলে জড়ো হন নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়। এতে সভাপতিত্বে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিকেল ৩টা পর্যন্ত চলবে গণঅবস্থান কর্মসূচি।
ঢাকার কর্মসূচীতে প্রধান অতিথি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ঘোষণা করা হতে পারে দেশব্যাপী আন্দোলনের নতুন কর্মসূচী।
এছাড়া উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু, উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশজুড়ে গণমিছিলের পর ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে গণঅবস্থান কর্মসূচি দেয় দলটি।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
ভোলার লালমোহনে স্পিকার মেজর হাফিজ : আমি এখানে সংবর্ধনা নিতে আসিনি এসেছি -লালমোহন-তজুমদ্দিনের মানুষের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে
১৭ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে বিরোধী দল ও সরকারি দলের মধ্যে খুব বেশী মতভেদ নেই ----ভোলায় স্পিকার হাফিজ উদ্দিন
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় আজ আসছেন স্পিকার
১৬ এপ্রিল ২০২৬
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল: জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ভোলায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ এপ্রিল ২০২৬
