অবস্থান কর্মসূচিতে ৫৪ দল ঘোড়ার ডিম পাড়বে : কাদের
ডেস্ক রিপোর্ট
598
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩ | ০৯:০১:১২ এএম
ফাইল-ফটো
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপিসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের গণ-অবস্থান কর্মসূচির কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ৫৪টি রাজনৈতিক দল আজকে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের অবস্থানে কী হবে? ঘোড়ার ডিম পাড়বে। ৫৪টা ঘোড়ার ডিম পাড়বে ৫৪টি বিরোধী দল।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, তারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে। তারা ক্ষমতায় আসলে দেশের স্বাধীনতা বাঁচবে না। গণতন্ত্র হরণ করবে। তাদের হাতে আমরা দেশকে ছাড়তে পারি না।
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে খেলা হবে। যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করে দায়মুক্তি দিয়েছে, তাদের বিরুদ্ধে খেলা হবে।
সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেসবাহুল হক সাচ্চু ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি প্রমুখ।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
ভোলার লালমোহনে স্পিকার মেজর হাফিজ : আমি এখানে সংবর্ধনা নিতে আসিনি এসেছি -লালমোহন-তজুমদ্দিনের মানুষের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে
১৭ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে বিরোধী দল ও সরকারি দলের মধ্যে খুব বেশী মতভেদ নেই ----ভোলায় স্পিকার হাফিজ উদ্দিন
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় আজ আসছেন স্পিকার
১৬ এপ্রিল ২০২৬
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল: জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ভোলায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ এপ্রিল ২০২৬
