অক্সিজেন না পেয়ে স্কুল বাসের মধ্যেই ছটফট করতে করতে শিশুর মৃত্যু!
ডেস্ক রিপোর্ট
650
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ | ০৮:১০:৩৮ এএম
ফাইল-ফটো
সৌদি আরবের কাতিফ অঞ্চলে স্কুল বাসের মধ্যে পাঁচ বছর বয়সী এক ছেলে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মূলত বাস চালকের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটে। ওই বাসের চালক মূলত বাসটির মধ্যে কোনো শিশু ঘুমিয়ে আসে কিনা তা দেখতে ভুলে যান। পরবর্তীতে দরজা লাগিয়ে দিলে ঘুমন্ত ওই শিশুটির মৃত্যু হয়।
বাসের দরজা আটকে দেওয়ার পর বাসটির মধ্যে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। এতে বাসের মধ্যে ঘুমিয়ে থাকা ওই শিশুটি অক্সিজের অভাবে ছটফট করে মারা যায়। রোববার (৯ অক্টোবর) এ ঘটনা ঘটে। এদিন সৌদি আরবের কাতিফ অঞ্চলে ৪০ ডিগ্রি তাপমাত্রা ছিল।
একজন মুখপাত্রের বরাত দিয়ে আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। এছাড়া একটি কমিটি গঠন করা হয়েছে। যারা ওই স্কুল পরিদর্শন করেছে। মূলত কোন অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে তার তদন্ত করা হচ্ছে।
শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ।
সৌদির পশ্চিমাঞ্চলীয় এলাকার শিক্ষা বিভাগের মুখপাত্র সাঈদ আল বাহেস বলেন, চালকের ভুলেই এ ঘটনা ঘটেছে। কারণ তিনি বাসটির ভেতরে খোঁজ না করেই বাইরে থেকে ধারণা করেছেন যে ভেতরে কেউ নেই। এরপরই তিনি বাসটির দরজা বন্ধ করেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
