গানের স্বত্ব বেচলেন জাস্টিন বিবার
ডেস্ক রিপোর্ট
595
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৩ | ১০:০১:২৩ এএম
ফাইল-ফটো
জনপ্রিয় কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার ২০ কোটি ডলারে হিপসোসিস সংস ক্যাপিটালের কাছে গানের স্বত্ব বিক্রি করেছেন বলে জানিয়েছে বিবিসি।
এর মধ্য দিয়ে সাম্প্রতিক বছরগুলোতে বিবারের ‘বেবি’ ও ‘স্যরি’র মতো ঝড় তোলা গানগুলোর মালিকানা যাচ্ছে এই কোম্পানিটির কাছে।
একুশ শতকের সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রি করা বিবার এখন তাদের দলে যোগ দিলেন, যারা তাদের গানের ক্যাটালগ অর্থের বিনিময়ে বেচে দিয়েছেন।
এই পদক্ষেপের অর্থ হলো, হিপনোসিস বিবারের যেসব গানের মালিক, সেসব গান থেকে কোম্পানিটি অর্থ পেতে থাকবে।
আর্থিক খাতের জায়ান্ট প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ও ব্রিটিশ হিপনোসিস সং ম্যানেজমেন্টের ১ বিলিয়ন ডলারের উদ্যোগের অংশ হিসেবে কোম্পানিটি বিবারের ২৯০টি গানের স্বত্ব নিয়ে নিল।
২০২১ সালের ৩১ ডিসেম্বরের আগ পর্যন্ত প্রকাশিত সব গান ও তার লেখকের অংশ এই গান বিক্রির চুক্তিতে অন্তর্ভুক্ত।
হিপনোসিস বিবারের গান বিক্রির চুক্তির শর্তাদি প্রকাশ করেনি। তবে একটি সূত্র এএফপিকে বলেছে, এই চুক্তিটি ২০ কোটি ডলারে হয়েছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
