পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ
ডেস্ক রিপোর্ট
608
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৩ | ১০:০১:২৫ এএম
ফাইল-ফটো
পাকিস্তানের পেশোয়ারে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুই পুলিশ সদস্য নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) জোহরের নামাজের সময় স্থানীয় পুলিশ লাইন্স এলাকায় অবস্থিত মসজিদে এ বিস্ফোরণ ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, জোহরের নামাজের সময় এক আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি নামাজের সময় সামনের কাতারে অবস্থান করছিলেন। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ৫০ মুসল্লি আহত হয়েছেন। তবে আত্মঘাতী হামলাকারী বেঁচে আছেন কিনা, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি। ডন জানিয়েছে, বেলা পৌনে ২টার দিকে বিস্ফোরণ ঘটায় হামলাকারী। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
