বিশ্বে করোনায় মৃত্যু হাজার ছুঁই ছুঁই
ডেস্ক রিপোর্ট
632
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:০২:০৩ এএম
ফাইল-ফটো
সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২২ জন। আর মারা গেছেন ৯১৯ জন। এর আগের দিন মঙ্গলবার প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ৮২ হাজার ৫৯ জন। আর মৃত্যু হয়েছিল ৬৭৭ জনের।
অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দুইশোরও বেশি বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৬১ হাজার ৩২২ জনে।
বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫০ লাখ ৭ হাজার ৭৮৪ জনে।
অবশ্য ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানী হয়েছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২০৬ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১২২ জন মারা গেছেন জার্মানিতে। আর তৃতীয় সর্বোচ্চ ১১০ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
