জন্মের পর পরই শিশুদের দেওয়া হবে এনআইডি
ডেস্ক রিপোর্ট
601
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ | ০৯:১০:৩৯ এএম
ফাইল-ফটো
জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২২ এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটি পাস হলে জন্মের পরই শিশুকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দেওয়া হবে। সোমবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আইনটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।
পরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, মন্ত্রিসভায় আনা আইনটির খসড়া পুনঃমূল্যায়ন জন্য আবারও মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষমতা পেতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
আনোয়ারুল ইসলাম বলেন, এ আইন পাস হলে শিশুর জন্মের পরই ইউনিক আইডি দেওয়া হবে। এটিই তার জাতীয় পরিচয়পত্র নম্বর হবে।
তবে আইনটি পাস হওয়ার আগ পর্যন্ত ইসি এনআইডি কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
এফিডেভিট
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
