সড়ক দুর্ঘটনায় কানাডায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট
633
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:০২:৩৫ এএম
ফাইল-ফটো
কানাডার টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে টরেন্টোর ডুনডাস এলাকার একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চারজন মিলে কানাডার দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি খাদে পড়ে আগুন ধরে যায়।
এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করার পর একজন মারা যান। বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
নিহতরা হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। সবার বয়স ১৭ থেকে ২১ বছর। অন্যদিকে, নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে নিবিড় কুমার দে-কে।
স্থানীয় পুলিশ বলছে, নিবিড় কুমার গাড়িটি চালাচ্ছিল। ডানড্যাস স্ট্রিটে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনা হয়। দায়িত্বরত ট্র্যাফিক সার্জেন্ট জানান, গাড়িটি উচ্চগতিতে চলছিল। এক পর্যায়ে রোড ডিভাইডারের সাথে সংঘর্ষে পাশের কংক্রিটের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়। মুহুর্তেই তাতে আগুন ধরে যায়। ঘটনার পর সেখানে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বের করা হয় গাড়ির ভেতরে আটকে পড়া আরোহীদের। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নারী শিক্ষার্থী।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
