বাংলাদেশিদের উদ্ধারে হটলাইন চালু করলো তুরস্ক
ডেস্ক রিপোর্ট
608
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:০২:১০ এএম
শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্কের দক্ষিণাঞ্চল। সময়েন সঙ্গে দীর্ঘ হচ্ছে লাশের সারি। এ অবস্থায় বাংলাদেশিদের খবরাখবর রাখতে হটলাইন চালু করেছে বাংলাদেশের আঙ্কারা দূতাবাস ও ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস।
তুরস্কে বাংলাদেশের আঙ্কারা দূতাবাস সেখানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার প্রবাসীদের এ দুইটি হটলাইনে যোগাযোগ করতে বলেছে- +৯০ ৫৪৬ ৯৯৫ ০৬৪৭ ও +৯০ ৫৩৮ ৯১০ ৯৬৩৫।
এছাড়াও ইস্তাম্বুলের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
তুরস্কে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে কনস্যুলেটের হটলাইন নাম্বার- +৯০৮০০২৬১০০২৬।
এ হটলাইনে জরুরিভাবে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ার অংশে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় চার হাজারের বেশি লোক মারা গেছেন। এখনো উদ্ধার অভিযান চলছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
