বিবিসি’র কার্যালয়ে অভিযান
ডেস্ক রিপোর্ট
628
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:০২:২৪ এএম
ফাইল-ফটো
দিল্লি ও মুম্বাইয়ে বিবিসির কার্যালয়ে অভিযান চালিয়েছে ভারতের কর কর্মকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পর এই অভিযান চালানো হলো। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বিবিসির ওই তথ্যচিত্রে ২০০২ সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার সময় মোদির ভূমিকা তুলে ধরা হয়। এরপর তথ্যচিত্রটি নিয়ে ভারতে ব্যাপক ‘বিতর্ক’ সৃষ্টি হয়।
এএফপি জানিয়েছে, পুলিশ দিল্লির বিবিসি ভবন ঘেরাও করে রেখেছে। ভবনটিতে কেউ যেন প্রবেশ করতে বা সেখান থেকে বের হতে না পারেন, সেজন্য বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ভারতে এখনও ওই তথ্যচিত্রটি নিষিদ্ধ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্লক করার নির্দেশ দেয়া হয়েছে। বিবিসির একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, কর কর্মকর্তারা তাদের সব ফোন বাজেয়াপ্ত করেছেন।
প্রসঙ্গত, দুই দশক আগে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছিলেন। তাদের অধিকাংশই ছিলেন মুসলিম। ওই ঘটনা নিয়েই তথ্যচিত্র নির্মাণ করে বিবিসি।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
