বঙ্গবাজারে আগুন: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি সরকারের
ডেস্ক রিপোর্ট
609
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩ | ১০:০৪:৫৬ পিএম
ফাইল-ফটো
রাজধানীর বঙ্গবাজারে ঈদের আগে লাখো পরিবারের স্বপ্ন পুড়ে ধ্বংস্তুপে পরিণত হয়েছে। হতাশ পোশাক ব্যবসায়ীরা বসে আছেন রাস্তায়, কেউ নিরবে কাঁদছেন আবার কেউবা আর্তচিৎকার করে উঠঠেন। সারা জীবনের সঞ্চয় এক নিমেষে শেষ। এমন ভয়াবহ আগুন জীবনেও দেখেননি তারা।
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতির মুখে পড়া ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। মানবাধিকার কমিশনসহ বিভিন্ন পর্যায়ের সংগঠন থেকেও ক্ষতিগ্রস্তদের সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। দুর্ঘটনায় হতাহতদের তাৎক্ষণিক সহযোগিতা হিসেবে ১৫ হাজার টাকা করে দিতে ঢাকা জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
মঙ্গলবার বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডস্থল পরির্দশন শেষে দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, ঘটনা তদন্ত করে ক্ষয়ক্ষতি নির্ধারণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন। অগ্নিকাণ্ডে বঙ্গবাজারসহ আশপাশের ছয়টি মার্কেটের পাঁচ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
