রাষ্ট্রপতির সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট
548
প্রকাশিত: ১১ মে ২০২৩ | ১১:০৫:৪৫ এএম
ফাইল-ফটো
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।
বৃহস্পতিবার নৌবাহিনী প্রধান বঙ্গভবনে যান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, নৌবাহিনী প্রধান সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর গৃহীত নানা কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নৌবাহিনীর কর্মকাণ্ড এবং দেশের সমুদ্রসীমা রক্ষায় তাদের পেশাগত দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করেন।
সামুদ্রিক এলাকায় সুনীল অর্থনীতির (ব্লু-ইকোনমি) সম্ভাবনা খুবই উজ্জ্বল উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, ‘দেশের আর্থসামাজিক উন্নয়নে এ সম্ভাবনাকে কাজে লাগাতে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিতের কোনো বিকল্প নেই।’
রাষ্ট্রপতি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নৌবাহিনীকে সুনীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে নিরলস প্রয়াস চালাতে হবে।
তিনি আশা করেন, আগামীতে নৌবাহিনী দেশ ও জনগণের স্বার্থে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির নির্দেশনা ও সহযোগিতা চাইলে রাষ্ট্রপতি তাকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
