একদিনে আরও ৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে
ডেস্ক রিপোর্ট
527
প্রকাশিত: ২৯ মে ২০২৩ | ১১:০৫:৫৫ এএম
ফাইল-ফটো
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা আরও বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ২২৬ জনে। তবে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
রোববার (২৮) মে) সকাল ৮টা থেকে সোমবার (২৯ মে) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৮ জন ও ঢাকার বাইরে ১৪ জন।
এ বছর ১ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৮৪৩ জন। এর মাঝে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৫ জন ও ঢাকার বাহিরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৮ জন।
অন্যদিকে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬০৪ জন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ২৭ জন ও ঢাকার বাইরে ৫৭৭ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে জানুয়ারির ১ তারিখ থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১৩ জন।
২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
