অনলাইনে জন্ম-মৃত্যুনিবন্ধন আবেদন আবার চালু
ডেস্ক রিপোর্ট
530
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:০৯:০৪ এএম
ফাইল-ফটো
অনলাইনে জন্ম ও মৃত্যুনিবন্ধনের আবেদনপ্রক্রিয়া সর্বসাধারণের জন্য আবার খুলে দেওয়া হয়েছে। এক মাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার আবার তা খুলে দেওয়া হয়।
গত ১ আগস্ট জন্ম ও মৃত্যুনিবন্ধনে অনলাইনে নিজে আবেদন করার সুযোগ বন্ধ করে নোটিশ জারি করে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। নোটিশে অনলাইনে আবেদনের সুযোগ বন্ধের জন্য নিবন্ধনের সার্ভার মেরামত ও রক্ষণাবেক্ষণকে কারণ হিসেবে দেখানো হয়। এ সময় নিবন্ধনের আবেদনকারীকে তাঁর নিকটস্থ নিবন্ধকের কার্যালয়ে যোগাযোগের মাধ্যমে আবেদন করার অনুরোধ করা হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ৭ জুলাই এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে একটি সরকারি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে লাখ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে। কোন ওয়েবসাইট, তা নিরাপত্তার জন্য তারা ওই সময় প্রকাশ করেনি। পরবর্তীকালে তারা আরেক প্রতিবেদনে জানায়, সংস্থাটি জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যালয়।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
