গাজীপুরের মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ডেস্ক রিপোর্ট
491
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩ | ১১:১১:১১ এএম
ফাইল-ফটো
গাজীপুর মহানগরীর পূবাইলে এলাকার একটি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বুধবার রাত ১১টার দিকে পূবাইল রেলস্টেশন এলাকায় দেওয়ান মার্কেটে আগুনের এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ. রবিউল ইসলাম।
স্থানীয় বাসিন্দা রহমত আলী জানান,, রাতে হঠাৎ একটি দোকানের ওপর দিয়ে ধোয়া দেখতে পান তারা। পরে কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, বুধবার রাতে পূবাইলের একটি মার্কেটে আগুনের সংবাদ পাই। পরে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় জয়দেবপুর ফায়ার স্টেশনের আরও দুটিসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। পরে রাত পৌনে একটার দিকে আগুন দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন । আগুনে হোটেল, সেলুনসহ কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
