ফেনীতে আল্লাহর ৯৯ নাম সম্মলিত ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন
ডেস্ক রিপোর্ট
589
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪ | ০৪:০৩:৫৭ এএম
ফাইল-ফটো
ফেনী পৌরসভায় স্থাপিত হলো আল্লাহর ৯৯টি নাম সম্বলিত একটি ইসলামিক ভাস্কর্য। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মিজান রোড়ে সোনালী ব্যাংকের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাস্কর্যটির উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানটিকে ‘শান্তি চত্বর’ হিসেবে নামকরণ করা হয়েছে।
তিনি বলেন, মিজান ময়দানে জেলার সব বড় বড় প্রোগ্রাম হয়। এখানে ঈদের জামাতসহ আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন হয়। সে ময়দানের সম্মুখে আল্লাহর নাম সম্বলিত এমন একটি দৃষ্টিনন্দন স্থাপনা নিঃসন্দেহে প্রশংসনীয়।
তিনি আরও বলেন, আমরা ধর্মপ্রাণ মুসলমান আমাদের জন্য এসব আবেগের। ফেনীর মানুষ শান্তিতে বিশ্বাসী আমরা শান্তিতে থাকতে চাই।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, ফেনী পৌরসভার অর্থায়নে ইসলামিক ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। মুসলিম দেশ হিসেবে ইসলামের বিভিন্ন নিদর্শন, আল্লাহ ও রাসূলের নাম মানুষের সামনে উপস্থাপন করা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে এ ভাস্কার্যটি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এগুলো দেখে মানুষ যাতে আল্লাহ ও রাসূল এবং ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে।
এছাড়াও ফেনী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইসলামিক ভাস্কর্যের মাধ্যমে শহরকে সু-প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা কাজ করছি। আশা করছি শহরের আরও জন-গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ইসলামিক নিদর্শন স্থাপনের মাধ্যমে মুসলিম রাষ্ট্রের পরিচিতি এখান থেকে আরও বেশি উন্মোচিত হবে। ভাস্কর্যটির উপরে চারটি এলইডি জয়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। যার মাধ্যমে কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম ও সাংস্কৃতিক প্রোগ্রাম করা হবে বলে জানান তিনি।
দুই মাসের মধ্যে এ ইসলামিক ভাস্কর্যটির কাজ সমাপ্তি করেন নিউ স্মার্ট জেনারেল সার্ভিস নামে ঠিকাদারি প্রতিষ্ঠান, এই ভাস্কার্যটিতে ৭ হাজার এলইডি লাইট রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো: মাহমুদুল হাসান, প্যানেল মেয়র জয়নাল আবেদিন লিটন হাজারী, কাউন্সিলর সাইফুর রহমান, কাউন্সিলর হারুন মজুমদার, কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, কাউন্সিলর কহিনুর আলম, কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, কাউন্সিলর খালেদ খান, ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি সাইফুল্লাহ, কোর্ট মসজিদের খতিব মাওলানা মীর হোসেন, বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এদিকে ফেনীর প্রাণকেন্দ্রে নান্দনিক এই ইসলামিক ভাস্কর্যটি উদ্বোধনের পর থেকে ধর্মপ্রাণ তৌহিদী জনতা ও বিভিন্ন পেশার মানুষ এটি দেখার জন্য ভিড় করেন। অনেকে এ ভাস্কর্যের সৌন্দর্য্য উপভোগ করেন এবং ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
