আন্তর্জাতিক গণতন্ত্র দিবস
ডেস্ক রিপোর্ট
505
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ০৫:০৯:২২ এএম
ফাইল-ফটো
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ। জাতিসংঘ সাধারণ পরিষদে ২০০৭ সালে সদস্যভুক্ত দেশগুলোতে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন পালনের সিদ্ধান্ত হয়। এর পর থেকেই প্রতি বছর ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে।
প্রতি বছর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালনের পিছনে মূল উদ্দেশ্য হল যে কোনো সরকারের ভূমিকা তুলে ধরা। দেশ নিশ্চিত করতে ভূমিকা পালন করে যে গণতন্ত্র রয়েছে এবং সমাজ নিরাপদ, শান্তিপূর্ণ এবং সমানভাবে কাজ করে চলেছে।
২০০৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে সদস্যভুক্ত দেশগুলোতে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন পালনের সিদ্ধান্ত হয়। এর পর থেকে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে।
এ বছর দিবসটিতে গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একটি ভিডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, মুক্ত গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।
ইউনেস্কোর প্রতিবেদন বলছে, গত ৫ বছরে বিশ্বের জনসংখ্যার ৮৫ শতাংশ মানুষ তাদের দেশে সংবাদপত্রের স্বাধীনতা হ্রাস পেতে দেখেছে। অনলাইন অফলাইনে দু’ভাবেই গোটা বিশ্বেই গণমাধ্যমের ওপর আক্রমণ বেড়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
