ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিলো ভারত,নেই বন্যার শঙ্কা
ডেস্ক রিপোর্ট
411
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪ | ০৪:০৮:১৬ এএম
ফাইল-ফটো
ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত। গতকাল সোমবার এসব গেট খুলে দেয়া হয়। এতে এক দিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি।ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে দেয়ায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
ভারতের গণমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, ফারাক্কা বাঁধ প্রকল্প সূত্রে জানা গেছে, বিহার ও ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ বৃষ্টি হওয়ায় এবং ফারাক্কা বাঁধ প্রকল্পের পানির স্তর বাড়ায় সব গেট খুলে দেয়া হয়েছে। যে পরিমাণ পানি আসছে, সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে। ইতোমধ্যেই ৭৭.৩৪ ডেঞ্জার লেভেল অতিক্রম করেছে। ফারাক্কা ব্যারেজে পানি ধরে রাখার ক্ষমতা নেই, ফলে পানি ছাড়তে বাধ্য হচ্ছে তারা। পানি না ছাড়া হলে ফারাক্কা ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ফারাক্কা ব্যারেজ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশ প্লাবিত হচ্ছে বলে দাবি করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।
এদিকে, টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। বন্যায় বাস্তচ্যুত হয়েছে লাখো মানুষ। প্লাবনে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ জন।
ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর পানিবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।
১০৯টি গেটের সবগুলো খোলা থাকলেও এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানাচ্ছে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ফারাক্কার ভারতের অংশে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি চলছে। কিন্তু এ মুহূর্তে বাংলাদেশে বন্যার কোনো আশঙ্কা নেই। বর্ষাকালে ফারাক্কা বাঁধের সবগুলো গেট খোলাই থাকে। এগুলো আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে জানান তারা।অন্যদিকে, একই কথা বলছে ভারতের ফারাক্কা বাঁধ প্রকল্প। তারা বলছে, বাঁধ থেকে ভাটির দিকে যে পানি ছাড়া হচ্ছে, তাতে এখনই বন্যার আশঙ্কা নেই।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
