মাধ্যমিকে আবারো শুরু হচ্ছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ
ডেস্ক রিপোর্ট
370
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪ | ০৪:১০:২১ এএম
ফাইল-ফটো
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থায় বিভাগ বিভাজন (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) আবারো চালু হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এ বছর থেকে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন তুলে দেওয়া হয়েছিল। তবে, নতুন শিক্ষাক্রমের এই বিষয়টিসহ বেশকিছু বিষয় বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
নতুন শিক্ষাবর্ষ ২০২৫ থেকে জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুযায়ী নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় বিভাগ রাখতে বুধবার শিক্ষা অধিদপ্তর শিক্ষা বোর্ডগুলোতে চিঠি দিয়েছে।চিঠিতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থাকবে না মর্মে নির্দেশনা জারি করা হয়েছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ১লা সেপ্টেম্বর পরিপত্রের জরুরি নির্দেশনা অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা (২০২৬ সালে অনুষ্ঠাতব্য) জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে অনুষ্ঠিত হবে এবং বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাজন অব্যাহত থাকবে।
এ লক্ষ্যে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে তারা এক শিক্ষাবর্ষের মধ্যেই শিখন কার্যক্রম সম্পন্ন করতে পারে।ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার শিক্ষাক্রমে সংস্কার আনার পদক্ষেপের অংশ হিসেবে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ) তুলে দিয়েছিল। সে অনুযায়ী বর্তমানে নবম শ্রেণিতে কোনো বিভাগ বিভাজন নেই।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে তারা যখন দশম শ্রেণিতে উত্তীর্ণ হবেন, তখন তাদের এসএসসি ও সমমানের পুরনো শিক্ষাক্রম (শিক্ষাক্রম ২০১২) অনুসরণ করতে হবে। এসব শিক্ষার্থীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাজন বেছে নিতে হবে।এজন্য দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি করা হবে, যাতে তারা এক শিক্ষাবর্ষেই শিখন কার্যক্রম সম্পন্ন করতে পারে বলে নতুন নির্দেশনায় বলেছে শিক্ষা অধিদপ্তর।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
