এসএসসির শেষ পরীক্ষা ফারজানার জীবনের শেষ পরীক্ষা
ডেস্ক রিপোর্ট
565
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ | ০৫:১০:৫৪ এএম
ফাইল-ফটো
নাটোরের সিংড়া উপজেলায় অটোভ্যান উল্টে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এইদিন ছিল এসএসসির শেষ পরীক্ষা।
নিহত ব্যক্তি উপজেলার কলম ইউনিয়নের কালীনগর গ্রামের ওমর ফারুকের মেয়ে ফারজানা খাতুন (১৮)। তিনি কালিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
কালিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কহিনুর পারভীন জানান, বুধবার বিকেল ৫টার সময় সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজে এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষে ফারজানা অটোভ্যান যোগে বাড়ি ফিরছিল। পথে নুরপুর এলাকায় পৌঁছলে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অটোভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ফারজানার মৃত্যু হয়।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ খবরটি জানা নেই।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
