প্রেমিকার গায়ে হলুদের খবর পেয়ে আত্মহত্যা প্রেমিকের
ডেস্ক রিপোর্ট
571
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২ | ০৬:১১:৩৭ এএম
ফাইল-ফটো
নিজ কর্মস্থলে কাজ করছিলেন খাইরুল আজম। রোববার (১৩ নভেম্বর) তখন দুপুর ১টা। ওই সময় তিনি খবর পান গায়ে হলুদ হচ্ছে প্রেমিকার। এমন খবর সইতে না পেরে চারতলা ভবন থেকে লাফিয়ে পড়েই আত্মহত্যা করেন তিনি।
ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদীতে। এসএম খাইরুল আজম কুষ্টিয়ার মিরপুর থানাধীন মির্জানগর এলাকার মো. আজিম-উদ-দৌলার ছেলে। দেড় মাস ধরে ঈশ্বরদী ইপিজেডের রেনেসা বারিন্দ্র লিমিটেডে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছিলেন।
খাইরুল আজমের বাবা বলেন, সকাল ৭টার দিকে বাড়ি থেকে কর্মস্থল ঈশ্বরদী ইপিজেডের রেনেসা বারিন্দ্র লিমিটেডের উদ্দেশে রওনা হয় খাইরুল। পরে দুপুর ১টার দিকে তার অফিস থেকে কল করে আমাকে জানায়, আমার ছেলে তার কর্মরত ভবনের চতুর্থ তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।
তিনি বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষণিক পরিবারের লোকজনসহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি আমার ছেলের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় পড়ে রয়েছে।
রেনেসা বারিন্দ্র লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার অমিত কুমার কুন্ডু বলেন, দুপুরে একটি ছেলে পড়ে গেছে বলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে গিয়ে দেখি আহত অবস্থায় খাইরুলকে আমাদের নিজস্ব স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নিয়েছে। তার অবস্থা গুরুতর দেখে সেখানকার নার্স তাকে দ্রুত ঈশ্বরদী হাসপাতালে নিতে বলেন। আমরা তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম।
তিনি বলেন, আমরা গোপনসূত্রে জানতে পেরেছি, গায়ে হলুদ হয়েছে খাইরুলের প্রেমিকার। এমন খবর সইতে না পেরে চারতলা ভবন থেকে লাফিয়ে পড়েই আত্মহত্যা করেন তিনি।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
