সড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
ডেস্ক রিপোর্ট
580
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২ | ০৬:১১:৩৬ এএম
ফাইল-ফটো
নরসিংদীর রায়পুরা উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নিলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাশের ছেলে সানন্দ দাস (৫৫) একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো রেনু মিয়া (৬৬) ও চৌরাগুধা গ্রামের কালাম মিয়ার ছেলে মো কামাল মিয়া (৩৫)।
আহতরা হলেন- পিকাপ চালক আবদুল জলিল (৫৫), সহকারী মো. মাহমুদ আলী (৩৩) ধর্মতীর্থ গ্রামের কেশব দাশ (২৫), সুধাংশো দাশ (৪৫), সবুজ মিয়া(৩৩)। তারা সবাই একই উপজেলার পেশায় মাছ ব্যবসায়ী।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে উপজেলার নিলকুঠি এলাকায় একটি বিআরটিসি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় ঢাকা থেকে ছেড়ে হবিগঞ্জ গামী লাকী এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসিকে পাশ কাটাতে যায়। ঠিক একই সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছভর্তি একটি পিকআপের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
নীলকুঠি এলাকায় ব্যবসায়ী কালাম মিয়া জানান, রাত সাড়ে তিনটার সময় হঠাৎ শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি বাস-পিকাপ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে দুজন নিহত হন। স্থানীয় ও পুলিশের সহায়তা চাপা পরে আটকে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসের চালক ও সহকারী ঘটনার পর পালিয়ে যায়।
ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, নিহতদের মরদেহ ভৈরব হাইওয়ে থানায়। গাড়ি তিনটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
