শাহজালাল বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন
ডেস্ক রিপোর্ট
539
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২ | ০৬:১২:৩১ এএম
ফাইল-ফটো
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ নং টার্মিনালে দুটি ট্যাংক লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ১২ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কুর্মিটোলা থেকে ৩টি ও উত্তরা থেকে ফায়ারসার্ভিসের ১টি ইউনিট বিমানবন্দেরে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, ৩ নং টার্মিনালে একটি ট্যাংক লরি থেকে আরেকটিতে তেল নেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুই লরিতে আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসসহ বিমানবন্দরে নিয়োজিত থাকা বিভিন্ন ইউনিট ছুটে আসে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন আগুন নিয়ন্ত্রণে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
