শুরু হলো পল্লবী স্টেশন মেট্রোরেলের যাত্রা
ডেস্ক রিপোর্ট
529
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:৪৫ এএম
ফাইল-ফটো
মেট্রোরেলের পল্লবী স্টেশন সচল হচ্ছে আজ থেকে। গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পরদিন থেকে দিয়াবাড়ীর উত্তরা নর্থ স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলছে বিরতিহীন। তবে আজ বুধবার থেকে পল্লবী স্টেশনে যাত্রী ওঠানামায় থামবে ট্রেন।
বুধবার (২৫ জানুয়ারি) থেকে সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে ট্রেন। তবে টিকিট কাটার সুবিধার্থে যাত্রীদের জন্য গেট খোলা হবে সকাল ৮টা থেকে। ট্রেনগুলো আগের মতোই ১০ মিনিট পরপর চলাচল করবে।
পল্লবী স্টেশন চালু করতে গতকাল মঙ্গলবার চলে পরিচ্ছন্নতার কাজ। চলে ধোয়ামোছা। পরিকল্পনা অনুযায়ী, মেট্রো স্টেশনে মাত্র ৩০ সেকেন্ড থামবে ট্রেন। তবে প্রথম দিকে যাত্রীদের অভ্যস্ত করতে ওঠানামার জন্য ১০ মিনিট ট্রেন থামানো হবে। ধীরে ধীরে যাত্রাবিরতির সময় কমানো হবে।
১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ দিয়াবাড়ী-আগারগাঁও রুটে স্টেশনের সংখ্যা ৯টি। আজ পল্লবীসহ সচল হচ্ছে তিনটি। উত্তরা সেন্টার, উত্তরা সাউথ, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে আগামী ২৬ মার্চ থেকে ট্রেন থামবে।
পল্লবী থেকে আগারগাঁওয়ের ভাড়া ৩০ টাকা। দিয়াবাড়ীর ভাড়াও ৩০ টাকা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
