বাগদাদ ও কলকাতাকে টপকে শীর্ষে উঠলো ঢাকা
ডেস্ক রিপোর্ট
562
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৩ | ০৬:০১:৫৪ এএম
ফাইল-ফটো
বিশ্বে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা ২ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৮৫। সেই হিসেবে ঢাকাকে শীর্ষে রাখা হয়েছে।
এ ছাড়া একিউআই স্কোর ২৪৬ নিয়ে দ্বিতীয় অবস্থানে ইরাকের বাগদাদ। ২২২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা। চতুর্থ স্থানে থাকা ভারতের দিল্লি স্কোর ২১৮।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
