বিকেল ৫টা পর্যন্ত চলবে মেট্রোরেল
ডেস্ক রিপোর্ট
570
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:৩৪ এএম
ফাইল-ফটো
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রবিবার (২২ জানুয়ারি)। অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে এদিন মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।
তিনি জানান, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। এতে মুসল্লিদের আগারগাঁও থেকে উত্তরা হয়ে টঙ্গী বিশ্ব ইজতেমায় যেতে সুবিধা হবে। একইভাবে মোনাজাত শেষে উত্তরা হয়ে মেট্রোরেলে আগারগাঁও ফেরা যাবে সহজেই। মুসল্লিদের সুবিধা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয় শুক্রবার। আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
