‘খাকি স্কাই মাস্ক ক্যাপ’এর দাম ধরা হয়েছে ৪০ হাজার!
ডেস্ক রিপোর্ট
566
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩ | ০৮:০১:১৫ এএম
ফাইল-ফটো
শীতকাল এলে পোশাকে পরিবর্তন আনা হয়। ফ্যাশন সচেতনরা বাহারি পোশাকে স্টাইল করতে একদম ভুল করেন না এই সময়। পছন্দের বিভিন্ন পোশাকে নিজেকে তুলে ধরার পাশাপাশি শীত নিবারণ থাকে মূখ্য লক্ষ্য।
অনেকে কান-মাথাকে শীত থেকে দূরে রাখার জন্য মাঙ্কি ক্যাপ বা হনুমান টুপি ব্যবহার করে থাকেন। ছোট থেকে বড় অনেকেই এই টুপি ব্যবহার করেন। কিন্তু পছন্দের ও প্রয়োজনীয় এই টুপি অনলাইনে বিক্রি হচ্ছে আকাশ ছোঁয়া দামে! যে দাম দেখে স্বাভাবিকভাবে চমকে গেছেন নেটিজেনরা।
ভারতীয় সংবাদামাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডলস অ্যান্ড গাবান্না নামের একটি সংস্থা এই মাঙ্কি ক্যাপ বিক্রি করছে। যেখানে টুপিটির নাম দেয়া হয়েছে ‘খাকি স্কাই মাস্ক ক্যাপ’।
সংস্থা থেকে টুপির দাম নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার রূপি। সেটি বিশেষ ছাড়ে বিক্রি করা হচ্ছে ৩১ হাজার ৯৯০ রূপিতে। এতে স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় টুপিটি নিয়ে করা নানা পোস্টে ব্যাঙ্গাত্মমূলক মন্তব্য করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ৩১ হাজার রূপিতে মাঙ্কি টুপি! আমি তো ২০ রূপিতে কিনেছিলাম আমারটা। দশ বছর আগে। সেটা এখনো ভালো আছে। আবার একজন লিখেছেন, এবার কি ইএমআইয়ে মাঙ্কি টুপি কিনতে হবে।
তবে এর মধ্যে অনেকে আবার জানিয়েছেন, মাত্র ৫০ রূপিতেই এর থেকে ভালো হনুমান টুপি পাওয়া যাবে বাজারে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
