আপিল বিভাগে প্রবেশ করতে লাগবে ডিজিটাল পাস
ডেস্ক রিপোর্ট
610
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৩ | ০৯:০১:০৮ এএম
ফাইল-ফটো
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকাজ পর্যবেক্ষণে আগ্রহী ব্যক্তি, বিচারপ্রার্থীদের ডিজিটাল পাস সংগ্রহ করতে হবে। পাস দেখানো ছাড়া প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। আপিল বিভাগে প্রবেশ করতে আগ্রহী বিচার প্রার্থী ব্যবহার বিধি অনুসরণ করে স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে প্রবেশের তারিখ ও মামলার নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আপিল বিভাগের ডিজিটাল প্রবেশ পাস সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত প্রবেশ পাস (ডিজিটাল অথবা প্রিন্ট কপি) ব্যবহার করে আপিল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে প্রবেশ করতে পারবেন। নিরাপত্তার স্বার্থে প্রবেশ পাস দেখানো ছাড়া প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। (বাসস)
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
