আজ পর্দা নামছে বাণিজ্য মেলার
ডেস্ক রিপোর্ট
549
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৩ | ০৬:০১:৫৩ এএম
ফাইল-ফটো
রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মাসব্যাপী শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে মঙ্গলবার (৩১ জানুয়ারি)। বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার পর্দা নামবে।
ব্যবসায়ীরা মেলার সময়সীমা বাড়ানোর আবেদন জানালেও সে আবেদনে সাড়া না দিয়ে নির্ধারিত সময়েই মেলা শেষ করছে আয়োজক সংস্থা।
শুরুতে মেলায় ক্রেতা ও দর্শকদের উপস্থিতি কম থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এবারের মেলায় বিদেশি স্টলের পরিমাণ ছিল কম। দেশিও পণ্যে ঠাসা ছিল মেলা। মেলায় ক্রেতাদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল গৃহস্থালি বিভিন্ন পণ্যের দিকে। এর মধ্যে প্লাস্টিকের তৈরি গৃহস্থালির পাশাপাশি রয়েছে প্রেসার কুকার, ওভেন, রাইস কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ নানা ধরনের ইলেকট্রনিক পণ্য। শেষ মুহূর্তে পণ্য বিক্রি করতে ও ক্রেতাদের আকর্ষণের জন্য সর্বোচ্চ ছাড় দিয়েছেন বিক্রেতারা। পাশাপাশি রাখা হয়েছে নানা উপহার।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
