তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি: বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার
ডেস্ক রিপোর্ট
584
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:০২:০৫ এএম
ফাইল-ফটো
ভূমিকম্পে উদ্ধারকাজে অংশ নিতে তুরস্কে গেল বাংলাদেশের উদ্ধারকারী দল। গতরাতে সেনা সদস্য, ফায়ার ফাইটার, চিকিৎসকসহ ৪৬ জনের দলটি ঢাকা ছেড়ে যায়। এই হতাহতের ঘটনায় দেশে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক।
১৯৯৯ সালের পর এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী তুরস্ক। যাতে সিরিয়া ও তুরস্কের সীমান্ত এলাকা পরিণত হয়েছে বিরাণভূমিতে।
ধসে পড়েছে হাজার হাজার ভবন। আটকাপড়া লোকদের উদ্ধারে বিশ্বের অনেক দেশের মতো সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশও।
সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্য-চিকিৎসকসহ বাংলাদেশের উদ্ধারকারী দলে রয়েছে ৪৬ জন। সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা জানান, দুর্গত এলাকায় প্রয়োজনে আরও সহায়তা পাঠাতে প্রস্তুত তারা।
এর আগেও বিদেশে বিভিন্ন দুর্যোগে কাজ করেছেন, দেশের সেনা সদস্য ও ফায়ার ফাইটাররা।
এদিকে রাতে বাংলাদেশ ছেড়ে তুরস্কের উদ্ধেশ্যে রওনা হয়েছে উদ্ধারকারি দল। এসময় উদ্ধারকারি দলের প্রতিনিধিরা জানান, বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষা ও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা।
তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
