দুই দিনের বিরতি নিয়ে আবারও বায়ুদূষণের শীর্ষে ঢাকা
ডেস্ক রিপোর্ট
610
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:০২:০২ এএম
ফাইল-ফটো
দুই দিন বিরতি দিয়ে আবারও বায়ুদূষণের শীর্ষ উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) বায়ুদূষণে প্রথম স্থানে আছে শহরটি। এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) শীর্ষ অবস্থানে থাকলেও পরে দু’দিন কিছুটা উন্নতির চিত্র দেখা গিয়েছিল।
আজ সকাল সাড়ে আটটায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ২২৫। বায়ুর মান বিচারে এ পরিস্থিতি অস্বাস্থ্যকর।
তালিকায় ঢাকার পর আছে পাকিস্তানের শহর লাহোর (১৯৫)। তালিকায় তৃতীয় স্থানে ভারতের মুম্বাই (১৮০)। একই স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে ভারতেরই আরেক শহর দিল্লি। পোল্যান্ডের শহর ক্রাকোও আছে পঞ্চম স্থানে, স্কোর ১৭৬। এরপরই আছে মঙ্গোলিয়ার উলান বাটোর (১৬৪) ও পোল্যান্ডের রোকলো (১৬০)।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
