শিবচরের এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে, নিহত ১৬
Reporter
645
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩ | ১০:০৩:৩৭ পিএম
ফাইল-ফটো
মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ রোববার সকালে পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসের চালক পদ্মাসেতুর আগে শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়ক থেকে নিচে পড়ে যায়। বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে সকাল সোয়া আটটা পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকাজ চলছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
১২ জুলাই ২০২৬
ভোলার চরফ্যাশন এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে হামলা ও ভাঙচুর
১২ জুলাই ২০২৬
ভোলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
১০ জুলাই ২০২৬
ভোলায় দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২১ জুন ২০২৬
