অভিজ্ঞতা ছাড়াই যমুনা ব্যাংকে চাকরি, বেতন ৬০ হাজার
ডেস্ক রিপোর্ট
628
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩ | ০৫:০৪:৩৭ এএম
ফাইল-ফটো
যমুনা ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ইতিবাচক মনোভাবাপন্ন লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার পদে লোকবল নিয়োগ দেবে।
পদ দুইটিতে আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে স্নাতক পাস করতে হবে। স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণি বা সিজিপিএ ন্যূনতম ৩ পয়েন্ট থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ থাকতে হবে।
ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চূড়ান্ত নিয়োগ পেলে মাসিক ৬০,০০০ টাকা বেতন প্রদান করা হবে। প্রবেশনারি অফিসার হিসেবে নিয়োগ পেলে মাসিক ৪৫,০০০ টাকা প্রদান করা হবে।
তবে দুইটি পদেই একবছরের প্রবেশন পিরিয়ড শেষে ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার ও অফিসার (জেনারেল) হিসেবে উপনীত হবে। তখন ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
প্রার্থীদের ২৭ এপ্রিলের মধ্যে বয়সসীমা ৩০ বছর থাকতে হবে।
ব্যাংকটির ক্যারিয়ার বিষয়ক ওয়েব সাইট https://jamunabankbd.com/career থেকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৭ এপ্রিল, ২০২৩।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
১৪ জুলাই ২০২৬
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
১৪ জুলাই ২০২৬
প্রতিবাদ
১০ জুলাই ২০২৬
ভোলায় বরিশাল বিভাগীয় কমিশনার সাথে মতবিনিময় সভা
১৭ এপ্রিল ২০২৬
একজন মিজানুর রহমান ও ভোলা পৌরসভা
০৫ মার্চ ২০২৬
ভোলার দৌলতখানের চরমদনপুরে অসহায় দরিদ্র কৃষক পরিবারের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ
০৭ ফেব্রুয়ারি ২০২৬
