যেভাবে বুঝবেন আপনার ওপর যাকাত ফরজ
ডেস্ক রিপোর্ট
566
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩ | ০৭:০৪:১৫ এএম
ফাইল-ফটো
দৈহিক ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, ঠিক তেমনিভাবে আর্থিক ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যাকাত। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ৮২ স্থানে নামাজের সাথে সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন। এটি আদায়ের মাধ্যমে শুধু মালের পবিত্রতা অর্জনই নয়। যাকাত প্রদানের ফলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের বিবিধ উপকার হয়।
‘যাকাত’ ইসলামের মূল পাঁচ স্তম্ভের একটি। বান্দার বৈধ উপার্জন থেকে একটি ‘নির্দিষ্ট পরিমাণ’ আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করার নাম ‘যাকাত’।
জাকাত স্বাধীন, পূর্ণবয়স্ক এমন মুসলিম নর-নারী আদায় করবে, যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে। তবে এর জন্য শর্ত হলো—
১. সম্পদের ওপর পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে।
২. সম্পদ উৎপাদনক্ষম ও বর্ধনশীল হতে হবে।
৩. নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে।
৪. সারা বছরের মৌলিক প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সম্পদ থাকলেই শুধু জাকাত ফরজ হবে।
৫. জাকাত ফরজ হওয়ার জন্য ঋণমুক্ত হওয়ার পর নিসাব পরিমাণ সম্পদ থাকা শর্ত।
৬. কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ এক বছর থাকলেই শুধু ওই সম্পদের ওপর জাকাত দিতে হবে।
জাকাতের নিসাব
ক. সোনা ৭.৫ তোলা=৯৫.৭৪৮ গ্রাম প্রায়। খ. রুপা ৫২.৫ তোলা=৬৭০.২৪ গ্রাম প্রায়। (আহসানুল ফাতাওয়া : ৪/৩৯৪, আল ফিকহুল ইসলামী : ২/৬৬৯)
দেশি-বিদেশি মুদ্রা ও ব্যাবসায়িক পণ্যের নিসাব নির্ধারণে সোনা-রুপা হলো পরিমাপক। এ ক্ষেত্রে ফকির-মিসকিনদের জন্য যেটি বেশি লাভজনক হবে, সেটিকে পরিমাপক হিসেবে গ্রহণ করাই শরিয়তের নির্দেশ। তাই মুদ্রা ও পণ্যের বেলায় বর্তমানে রুপার নিসাবই পরিমাপক হিসেবে গণ্য হবে। তাই যার কাছে ৫২.৫ তোলা সমমূল্যের দেশি-বিদেশি মুদ্রা বা ব্যাবসায়িক পণ্য মজুদ থাকবে, তার ওপর জাকাত ওয়াজিব হবে।
যে সম্পদের ওপর জাকাত ফরজ, তার ৪০ ভাগের এক ভাগ (২.৫০ শতাংশ) জাকাত দেওয়া ফরজ। সম্পদের মূল্য নির্ধারণ করে শতকরা আড়াই টাকা বা হাজারে ২৫ টাকা হারে নগদ অর্থ কিংবা ওই পরিমাণ টাকার কাপড়চোপড় বা অন্য কোনো প্রয়োজনীয় সামগ্রী কিনে দিলেও জাকাত আদায় হবে। (আবু দাউদ, হাদিস : ১৫৭২; সুনানে তিরমিজি, হাদিস : ৬২৩)
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
