শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: বিএনপি নেতাসহ ৪ জনের যাবজ্জীবন
ডেস্ক রিপোর্ট
638
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩ | ০৮:০৪:৫৯ এএম
ফাইল-ফটো
সাতক্ষীরার কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনের যাবজ্জীবন ও ৪৪ জনের সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দুটি মামলার রায় পৃথক পৃথকভাবে ঘোষণা করা হয়। সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডল মঙ্গলবার সকাল সোয়া ১০টায় এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
মামলায় সাজাপ্রাপ্ত ৪৮ জনের মধ্যে ১৩ জন পলাতক রয়েছেন।
এদিকে মামলার রায় উপলক্ষে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে ৩৪জন আসামীকে স্পেশাল ট্রাইব্যুনাল -৩ এর কাঠগড়ায় হাজির করানো হয়। এ ছাড়া জামিনে থাকা অ্যাড. আব্দুস সাত্তার ব্যতীত অ্যাড. আব্দুস সামাদ, ইয়াছিন, কামরুল ও শেলী আদালতে হাজিরা দেননি। সব মিলিয়ে এ মামলায় সাজাপ্রাপ্ত ১৩ জন পলাতক রয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার আরশ বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে
০১ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বন্ধুজন পরিষদ কর্তৃক জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
ভোলায় শুরু হলো ‘উদ্যোগ’ কর্মসূচি: তরুণ উদ্যোক্তারা পাবেন ঋণ ও অনুদান
০৯ অক্টোবর ২০২৬
