জম্মু-কাশ্মীরে ভূমিকম্প
ডেস্ক রিপোর্ট
575
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩ | ০৬:০৪:০১ এএম
ফাইল-ফটো
৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু-কাশ্মীর।
স্থানীয় সময় রোববার (৩০ এপ্রিল) ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। তবে, ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ২৮ এপ্রিল পরপর দু’বার কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীর। বারবার কম্পন হওয়ায় বাসিন্দাদের সুরক্ষার জন্য এবং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সাহায্য পৌঁছাতে ইমারজেন্সি অপারেশন সেন্টার (ইওসি) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন।
যেসব জেলা ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে সেখানে এই কেন্দ্র গড়ে তোলা হবে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে সাহায্য করবে এসব কেন্দ্র।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
