ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণ হবে ফ্লাইটের ভাড়া
ডেস্ক রিপোর্ট
624
প্রকাশিত: ০৪ মে ২০২৩ | ০৬:০৫:১০ এএম
ফাইল-ফটো
বাংলাদেশে চলাচলকারী সব এয়ারলাইনসকে আগামী ১ জুলাই থেকে ফ্লাইটের ভাড়া ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণ করতে হবে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা জানা গেছে উপ-সচিব রোকসিন্দা ফারহানার সই করা প্রজ্ঞাপন থেকে।
সম্প্রতি প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশি এয়ারলাইনসগুলো যে দেশে ব্যবসা পরিচালনা করছে, সে দেশের মুদ্রায় টিকিট বিক্রি করবে। একইভাবে বাংলাদেশে দেশি-বিদেশি সব ফ্লাইটের ভাড়া নির্ধারণ করা হবে টাকায়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
অ্যাভিয়েশন শিল্পের সঙ্গে যুক্তরা বলছেন, বিশ্বের মাত্র ৪টি দেশ মার্কিন ডলারে ফ্লাইট টিকিটের মূল্য নির্ধারণ করে। দেশগুলো হলো- বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও তাইওয়ান। বিশ্বের বাকি দেশগুলো এ ক্ষেত্রে তাদের নিজস্ব মুদ্রা ব্যবহার করে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার আরশ বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে
০১ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বন্ধুজন পরিষদ কর্তৃক জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
ভোলায় শুরু হলো ‘উদ্যোগ’ কর্মসূচি: তরুণ উদ্যোক্তারা পাবেন ঋণ ও অনুদান
০৯ অক্টোবর ২০২৬
