বাড়তে পারে গরম : বিকেলে ঝড়বৃষ্টির আভাস
ডেস্ক রিপোর্ট
633
প্রকাশিত: ০৭ মে ২০২৩ | ০৫:০৫:৫৮ এএম
ফাইল-ফটো
দেশের বিভিন্ন এলাকায় তাপদাহ আবার ফিরে এসেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বাড়তে পারে।দিনের বড় সময় জুড়ে গরম থাকার পর বিকেলের দিকে ঝড়বৃষ্টি শুরু হতে পারে।
এদিকে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর, তা এখনো বহাল আছে। আগামী দু–এক দিনের মধ্যে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে যা নিম্নচাপেও রূপ নিতে পারে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, মে মাসে গরম ও ঝড়বৃষ্টি একই সঙ্গে চলে। তা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে আজ গরম বাড়তে পারে।
শনিবার বিকেলে রাজধানীতে সামান্য বৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী ছিল না। অবশ্য এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত টানা গরমের মধ্যে কাটাতে হয় ঢাকাবাসীকে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
